×

জাতীয়

দেশজুড়ে নৌ পুলিশের অভিযান, শতাধিক আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম

দেশজুড়ে নৌ পুলিশের অভিযান, শতাধিক আটক

ছবি: সংগৃহীত

দেশজুড়ে গত সাত দিনের অভিযানে ১৬৩ জনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) নৌ পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ৩ কোটি ১৯ লাখ ৪১ হাজার ৬১০ মিটার অবৈধ জাল, ৩ হাজার ৬৬৪ কেজি মাছ এবং ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। পাশাপাশি নদী থেকে ৪৮৪টি ঝোপঝাড় অপসারণ করা হয়েছে।

এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ৩৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে বলেও জানান নৌ পুলিশ সদর দপ্তর।

অভিযান চলাকালে ৩৯টি মৎস্য আইন, পাঁচটি বেপরোয়া গতি, একটি বালুমহাল, একটি মাদক, একটি বিশেষ ক্ষমতা এবং দুটি হত্যা মামলাসহ মোট ৫৯টি মামলা করা হয়। একই সময়ে ৪৩টি লাশ উদ্ধার করা হয়েছে।

জব্দকৃত অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App