×

জাতীয়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতি তদন্ত ও বিচারের দাবি

Icon

মাহফুজ খান

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতি তদন্ত ও বিচারের দাবি

ছবি: সংগৃহীত

ইউনূসসহ তার সকল উপদেষ্টার দুর্নীতি তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশের রাজনৈতিক ষড়যন্ত্রকারীদেরকে সঙ্গে নিয়ে দেশের অর্থনীতি, ধর্ম-মানবতা, শিক্ষা-সমাজ-সভ্যতাকে ধ্বংসকারী ইউনূস এবং তার সরকারের সকল উপদেষ্টা আইনের আওতায় আনা সময়ের দাবি।

তিনি বলেন, এই দাবি বিএনপি সরকার আমলে না নিলে, এদের বিচার না করলে জনগণ ক্ষমা করবে না।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এর কথা বলেন।

নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা বলেছেন, হামের প্রাদুর্ভাবে বাংলাদেশে শিশুদের মৃত্যুর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার দায়ে সাবেক উপদেষ্টা নূরজাহান বেগমের গ্রেপ্তার ও বিচার সাধারণ মানুষ চাইছে। হাদি হত্যাকাণ্ড ইউনূস সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার ও দেশে সহিংসতা তৈরির কারণে করা হয়েছে কি না, তা নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সে পরিস্থিতিতে সুষ্ঠু তদন্ত ও তার রিপোর্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সদস্য মো. বাবুল মিয়া প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে ১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু

দেশে ১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু

ক্ষুব্ধ-হতাশ টিআইবি

ক্ষুব্ধ-হতাশ টিআইবি

ইরানে ত্রান গুদামে ড্রোন হামলা

ইরানে ত্রান গুদামে ড্রোন হামলা

সপরিবারে সিনেমা হলে প্রধানমন্ত্রী

সপরিবারে সিনেমা হলে প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App