×

জাতীয়

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পিএম

প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবেন

ছবি: সংগৃহীত

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে প্রকৃত কৃষকদের  সুবিধা দিতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম। তিনি বলেন, সরকার কৃষকদের যে কৃষি সুবিধা দিচ্ছে, তা রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত রাখতে হবে। প্রকৃত কৃষক, যাঁরা তা পাওয়ার যোগ্য তাঁরাই যেন এ সহায়তা পান। সেটা তা নিশ্চিত করতে হবে। 

শুক্রবার (৩ এপ্রিল) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও পাট বীজসহ সার বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এসব কথা বলেন।প্রায় ১৮০০ কৃষকের মাঝে পাট বীজ ও সার বিতরণ করা হয়।

এখন দেশে জ্বালানি তেলের কোন সংকট নাই উল্লেখ করে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেন,  ‘আমাদের জ্বালানী তেলের পর্যাপ্ত মজুদ আছে। অপ্রয়োজনীয় মজুদ কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।বর্তমানে একটি জনবান্ধব সরকার বলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার  অর্থনীতি সচল এবং দ্রব্যমূল্য নাগালে রাখতে সাধারণ মানুষের কথা চিন্তা করে এখনও দাম বাড়ায়নি, ভর্তুকি দিয়ে যাচ্ছে।’

হামের প্রাদুর্ভাব নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ‘হামের বিস্তাররোধে সরকার ইতোমধ্যে টিকা আমদানী করছে। আগামী রবিবার থেকে দেশব্যাপী শিশুদের হামের  টিকা প্রদানের কর্মসূচী নিয়েছে। আশা করি দ্রুতই এর নিয়ন্ত্রণ হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন খন্দকারের সভাপতিত্বে এখানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা ফরিদা বেগম। এ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সম্পাদক বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, চলতি মৌসুমে আউশ ধান ও পাট চাষ বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ৭০০ কৃষককে এই সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। ১ হাজার ৯০০ কৃষককে ১ কেজি করে উন্নত তোষা পাটের বীজ দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, আটক ২

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, আটক ২

বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের ২ জনের মৃত্যু

বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের ২ জনের মৃত্যু

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

গণসংহতির পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

গণসংহতির পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App