×

জাতীয়

যে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম

যে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে রোববার (৫ এপ্রিল) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রথম ধাপে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলাকে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মন্ত্রী জানান, রোববার সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হবে। যেসব এলাকায় হামের সংক্রমণ তুলনামূলক বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরো জানান, টিকাদান কার্যক্রম তদারকির জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচটি স্পটে পরিদর্শন করা হবে। এর মধ্যে ঢাকার নবাবগঞ্জে নিজে উপস্থিত থাকবেন এবং কক্সবাজারে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামে আক্রান্ত অধিকাংশ শিশুর বয়স ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে। তাই প্রথম পর্যায়ে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে। পূর্বে টিকা নেওয়া থাকুক বা না থাকুক এই বয়সসীমার সব শিশুকেই টিকা দেওয়া হবে। এছাড়া বর্তমানে যারা অসুস্থ বা হামে আক্রান্ত কিংবা সন্দেহভাজন, তাদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, করোনা মোকাবিলায় দেশ সফলতা দেখিয়েছে, তাই হাম নিয়েও আতঙ্কিত হওয়ার কিছু নেই। ২০২৫ সালের টিকাদান কার্যক্রমে গাফিলতির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, অতীত নিয়ে না ভেবে বর্তমানে কার্যকর পদক্ষেপ গ্রহণেই সরকার গুরুত্ব দিচ্ছে।

যেসব উপজেলায় টিকাদান হবে

বরগুনা সদর (পৌরসভা), পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া; চাঁদপুর সদর (পৌরসভা) ও হাইমচর; কক্সবাজারের মহেশখালী ও রামু; গাজীপুর সদর; চাঁপাইনবাবগঞ্জ সদর (পৌরসভা), শিবগঞ্জ ও ভোলাহাট; নেত্রকোনার আটপাড়া; ময়মনসিংহ সদর, ত্রিশাল ও তারাকান্দা; রাজশাহীর গোদাগাড়ী; বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ; নওগাঁর পোরশা; যশোর সদর (পৌরসভা); নাটোর সদর (পৌরসভা); মুন্সীগঞ্জ সদর (পৌরসভা), লৌহজং ও শ্রীনগর; মাদারীপুর সদর (পৌরসভা); ঢাকার নবাবগঞ্জ; ঝালকাঠির নলছিটি এবং শরীয়তপুরের জাজিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App