×

জাতীয়

দোকানপাট-শপিংমল বন্ধের সময় বাড়লো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পিএম

দোকানপাট-শপিংমল বন্ধের সময় বাড়লো

ছবি: ‍সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেই দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার। আগে যেখানে সন্ধ্যা ৬টার মধ্যে বিপণিবিতান বন্ধের নির্দেশনা ছিল, এখন তা বাড়িয়ে রাত ৭টা পর্যন্ত করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদুল আজহা ও পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এক ঘণ্টা সময় বাড়ানোর নির্দেশ দিয়েছেন। নতুন এই সময়সূচি আজ থেকেই কার্যকর হয়েছে।

এর আগে শনিবার (৪ এপ্রিল) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সন্ধ্যা ৬টার সময়সীমা বহাল রাখার কথা জানিয়েছিলেন। তবে ব্যবসায়ী সংগঠনগুলোর জোরালো দাবির পর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।

জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী জানান, এপ্রিল মাসের জন্য দেশে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের চাহিদা পূরণের মতো পেট্রোল ও অকটেন সংরক্ষিত আছে। নতুন উৎস থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া তিন মাসের আগাম জ্বালানি মজুদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, সেচ মৌসুমে কৃষকদের অগ্রাধিকার দিয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কৃষি উৎপাদনে কোনো ব্যাঘাত না ঘটে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের পাশাপাশি সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার। তবে প্রায় ৭০ লাখ দোকান মালিক ও আড়াই কোটি কর্মচারীর জীবিকার বিষয় এবং উৎসবকালীন কেনাকাটার চাপ বিবেচনায় নিয়ে সময় বাড়ানোর দাবি ওঠে। নতুন সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে অফিস সময় আগের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বহাল থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App