×

জাতীয়

১৭ মাস কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫২ এএম

১৭ মাস কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন?

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা শিরীন শারমিন চৌধুরী রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ নাম। তবে টানা ১৭ মাস তার প্রকাশ্যে অনুপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এই সময় তিনি কোথায় ছিলেন, কী করছিলেন, এসব নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। তিনি কি নিজেই আড়ালে ছিলেন, নাকি অন্য কোনো কারণে সামনে আসেননি, এ নিয়েও কৌতূহল ছিল।

দীর্ঘ সময় ধরে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিয়মিতই সংবাদমাধ্যমের শিরোনামে ছিলেন। সংসদের অধিবেশন পরিচালনা থেকে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, সব ক্ষেত্রেই ছিল তার সক্রিয় উপস্থিতি। তবে ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ফলে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও তার অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়।

স্পিকারের দায়িত্বে থাকা তৎকালীন সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা দেড়টার দিকে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে বের হন তিনি। সপরিবারে একটি সাধারণ প্রাইভেট কারে করে দ্রুত সেখান থেকে চলে যান। এ সময় স্পিকারের জন্য নির্ধারিত সরকারি গাড়ি বা সংসদ সচিবালয়ের পরিবহন পুলের গাড়িও ব্যবহার করেননি। তবে সংসদ ভবন থেকে বের হওয়ার পর তিনি কোথায় গিয়েছিলেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রেও এতদিন তার অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে প্রশ্ন উঠেছিল, তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন।

আরো পড়ুন : সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

অবশেষে আজ সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। আটক হওয়া বাসাটি তার নিজের বলে জানা গেলেও স্বজনদের দাবি, এটি তার আত্মীয়ের বাসা।

এতে নতুন করে প্রশ্ন উঠেছে—তাহলে কি তিনি এতদিন সেখানেই অবস্থান করছিলেন?

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার হন আবদুল হামিদ। ২০১৩ সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন চৌধুরী। এরপর টানা এ পদে ছিলেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন। তবে সেই পদত্যাগপত্র কোথা থেকে জমা দেওয়া হয়েছিল, তা নিয়েও সে সময় প্রশ্ন উঠেছিল।

উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানের সময় রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে পাস ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’

সংসদে পাস ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

প্রথমবার স্পিন অনুশীলনের মেশিন ব্যবহার শুরু করলো বিসিবি

প্রথমবার স্পিন অনুশীলনের মেশিন ব্যবহার শুরু করলো বিসিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App