×

জাতীয়

সংসদে পাস ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৯ পিএম

সংসদে পাস ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’

ছবি: সংগৃহীত

দেশের হাওর ও জলাভূমি রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। আইনে সংরক্ষিত এলাকা ক্ষতিগ্রস্ত করলে জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে বিলটি উত্থাপন করেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের এদিনের কার্যক্রমে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

নতুন এ আইনের মাধ্যমে দেশের হাওর ও জলাভূমি অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ দখল ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন মনিরুজ্জামান অপূর্ব

এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন মনিরুজ্জামান অপূর্ব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App