×

জাতীয়

দিল্লি ও মরিশাস সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম

দিল্লি ও মরিশাস সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত ও মরিশাসে আনুষ্ঠানিক সফরে যাচ্ছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে ঢাকা ত্যাগ করবেন তিনি। এ সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন।

মঙ্গলবার(৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরের অংশ হিসেবে নয়াদিল্লি-তে যাত্রাবিরতি করবেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, বৈঠকগুলোতে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা এবং তা আরও উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হবে।

পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী মরিশাসে অনুষ্ঠিতব্য ১০-১২ এপ্রিলের ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App