×

জাতীয়

বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম

বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কাইজার সোহেল আহমেদকে বেছে নিয়েছে সরকার।

পাশাপাশি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমানের সাবেক কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ।

একইসঙ্গে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনটির পরিচালক (ফিন্যান্স) করা হয়েছে হাবিব উল্লাহ মনজুকে।

মঙ্গলবার তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের এয়ারলাইনটির শীর্ষ পদে বসানো হয়।

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর বিমান বাংলাদেশের এমডি ও সিইও সাফিকুর রহমানের নিয়োগ গত ফেব্রুয়ারিতে বাতিল করে সরকার। তখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের এমডি ও সিইও করা হয়।

বেশ কয়েক বছর থেকেই রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের শীর্ষ এ পদে যাওয়া আসা চলছে। অন্তর্বর্তী সরকারের সময়ও রদবদল হয়েছিল এ দায়িত্বে। বিএনপি সরকারে আসার দুই মাস পর আবার নতুন একজন পেল বিমান বাংলাদেশ।

এমডির নতুন দায়িত্ব পাওয়া কাইজার সোহেল স্কোয়াড্রন লিডার হিসেবে বিমান বাহিনী থেকে অবসরে যান। পরে তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বর্তমানে তিনি শেভরনের ফ্যাসিলিটিস ইঞ্জিনিয়ারিং অ্যাস্যুরেন্স টিম লিড হিসেবে কর্মরত রয়েছেন।

নতুন ডিএমডি সৈয়দ মইন ১৯৯৩ সালে বিমান বাংলাদেশে যোগ দিয়েছিলেন। পরে ২০০৭ সালে সহকারী ব্যবস্থাপক হিসেবে স্বেচ্ছা অবসরে যান বলে তথ্য দিয়েছেন বিমান বাংলাদেশের একজন কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App