×

জাতীয়

ময়মনসিংহে হামে ২ শিশুর মৃত্যু, ভর্তি ২৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম

ময়মনসিংহে হামে ২ শিশুর মৃত্যু, ভর্তি ২৬

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৬ শিশু ভর্তি হওয়ায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য সংশ্লিষ্টদের মধ্যে।

মৃতদের মধ্যে রয়েছে নেত্রকোণা সদর এলাকার ইলিয়াস হোসেনের ৩ মাস বয়সী মেয়ে আদিবা এবং ত্রিশাল উপজেলার মো. রাসেল মিয়ার ৮ মাস বয়সী ছেলে আশরাফ। আদিবাকে গত ১৭ মার্চ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে আশরাফকে ১৮ মার্চ ভর্তি করা হয় এবং বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই দুই শিশুর মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালটিতে হাম ও হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৭৬ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ২৬ শিশু ভর্তি হয়েছে। ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ৩২৪ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং এখন পর্যন্ত মোট ৯ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৬ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অল্পসংখ্যক রোগী ভর্তি হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালটিতে ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ২৬টি শিশু ভর্তি হয়েছে এবং একই সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

বিশিষ্ট চিত্রশিল্পী ও শিল্প-নির্দেশক তরুণ ঘোষ আর নেই

বিশিষ্ট চিত্রশিল্পী ও শিল্প-নির্দেশক তরুণ ঘোষ আর নেই

চাটমোহরে বিএনপি নেতার ছেলের তাণ্ডবে শিক্ষক-শিক্ষার্থীরা অবরুদ্ধ

চাটমোহরে বিএনপি নেতার ছেলের তাণ্ডবে শিক্ষক-শিক্ষার্থীরা অবরুদ্ধ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App