×

জাতীয়

শেরপুর-৩ আসনের ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম

শেরপুর-৩ আসনের ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী

ছবি: সংগৃহীত

শেরপুর-৩ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে তিনি এ ঘোষণা দেন। এর আগে সকাল থেকে ওই আসনে ভোটগ্রহণ শুরু হয়।

মাসুদুর রহমান অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রদান, ভোট কারচুপি এবং তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

তিনি আরো দাবি করেন, নির্বাচনজুড়ে ব্যাপক অনিয়ম হয়েছে, যা ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ অবস্থায় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App