×

জাতীয়

বগুড়া-৬ আসনে ভোট বর্জন নাকচ করলেন জামায়াত প্রার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম

বগুড়া-৬ আসনে ভোট বর্জন নাকচ করলেন জামায়াত প্রার্থী

ছবি: সংগৃহীত

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট বর্জনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

তিনি জানিয়েছেন, শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিয়েই ফলাফল নিয়ে ঘরে ফিরবেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শহরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, ভোটগ্রহণ শুরুর পর থেকেই নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করছেন। তার দাবি, রিটার্নিং, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা সরাসরি প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করছেন।

তিনি আরো বলেন, শহরের মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগেই ফলাফলের শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। এছাড়া নামুজা এলাকায় তার এক কর্মীকে মারধর করা হয়েছে এবং পাঁচবাড়িয়া এলাকায় নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সোহেল জানান, বিভিন্ন কেন্দ্র থেকে তার সমর্থকদের বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। নূরানী মোড় এলাকায় তার এক কর্মী ছুরিকাঘাতে আহত হয়েছেন এবং বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই প্রার্থী। তিনি বলেন, ২০টির বেশি লিখিত অভিযোগ দেওয়া হলেও রিটার্নিং কর্মকর্তা এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেননি। তার দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিপক্ষ দলের স্বার্থ রক্ষায় ব্যস্ত।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App