×

জাতীয়

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো ছয় শিশু। এ নিয়ে একদিনে মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ২৩ জন এবং হামের উপসর্গে আরও ১৪৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

মৃত্যুর সবচেয়ে বেশি ঘটেছে ঢাকা। এখানে ১০ জনের মৃত্যু হয়েছে। এরপর বরিশালে ৫ জন, চট্টগ্রাম ও রাজশাহীতে ৩ জন করে এবং ময়মনসিংহে ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মধ্যে রাজশাহী বিভাগে ৬৪ জন এবং ঢাকায় ৫৮ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৭৪ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৬৪২ জনের হাম শনাক্ত হয়েছে।

এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ২৬১ জন রোগী ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে, আর সবচেয়ে কম ১২৬ জন ভর্তি হয়েছে ময়মনসিংহে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮ হাজার ২৫১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে ৫ হাজার ৮০১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App