×

জাতীয়

আহমদীয়া মুসলিম জামা’ত কেন্দ্রে মার্কিন রাষ্ট্রদূত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম

আহমদীয়া মুসলিম জামা’ত কেন্দ্রে মার্কিন রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের কেন্দ্র পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এসময় মার্কিন রাষ্ট্রদূতের কাছ যুদ্ধ বন্ধের আহ্বান জানান আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের নেতৃবৃন্দ।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে এই পরিদর্শনে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হারমানস্কি বার্নার্ড। 

ঢাকাস্থ আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে পৌছলে আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ্জ মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী তাকে স্বাগত জানান।

মার্কিন রাষ্ট্রদূত আহমদীয়া মসজিদ ঘুরে দেখেন এবং আহমদীয়া মুসলিম জামা’ত কর্তৃক প্রকাশিত ৭৬টি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের একটি বিরল প্রদর্শনী তিনি বেশ আগ্রহের সাথে পরিদর্শন করেন এবং বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কুরআন হাতে নিয়ে তিনি দেখেন। পরিদর্শন বইয়ে মন্তব্যও লিপিবদ্ধ করেন।

আলাপচারিতার মাঝে আহমদীয়া জামা’তের ন্যাশনাল আমীর সাহেব আমেরিকার প্রতি আহমদীয়া জামা’তের বিশ্ব ইমাম হযরত মির্যা মসরূর আহমদ (আই.)-এর যুদ্ধ বন্ধ করার আহ্বান রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App