×

জাতীয়

বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাক নৌবাহিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম

বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাক নৌবাহিনী

ছবি: সংগৃহীত

আরব সাগরে টহল দেওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজ থেকে পাওয়া জরুরি সংকেতে সাড়া দিয়ে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশসহ চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। 

শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে উত্তর আরব সাগরে এমভি গোল্ড অটাম নামের একটি বাণিজ্যিক জাহাজ বিপদে পড়লে জরুরি বার্তা পাঠায়। তাৎক্ষণিকভাবে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ) তাদের উদ্ধার সমন্বয় কেন্দ্র সক্রিয় করে। ওই এলাকায় টহলরত পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস হুনাইন-কে দ্রুত উদ্ধার অভিযানে নামার নির্দেশ দেওয়া হয়।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পিএনএস হুনাইনের বিশেষজ্ঞ দল জাহাজটিতে অগ্নিনির্বাপণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং নাবিকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে ১৮ জন নাবিককে উদ্ধার করে নিরাপদে করাচিতে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

এদিকে এই সফল অভিযানের জন্য নৌবাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, পিএনএস হুনাইন অত্যন্ত দ্রুত ও পেশাদারত্বের সঙ্গে বিভিন্ন দেশের নাবিকদের জীবন বাঁচিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

উদ্ধারকৃত নাবিকদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন, তা বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি। তবে উদ্ধার হওয়া সবাই বর্তমানে নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App