×

জাতীয়

হজযাত্রা নিয়ে জরুরি বার্তা মন্ত্রণালয়ের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম

হজযাত্রা নিয়ে জরুরি বার্তা মন্ত্রণালয়ের

ফাইল ছবি

হজযাত্রাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের আইন ও হজ নির্দেশিকা মেনে চলার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। হজ অনুবিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ এজেন্সি বা অন্য কারো প্ররোচনায় পড়ে কোনোভাবেই নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না।

এতে আরো জানানো হয়, সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার এবং যেকোনো পচনশীল দ্রব্য বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেন, ‘বিগত বছরগুলোতে বারবার সতর্ক করার পরও অনেক সময় সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।’ তিনি এ বিষয়ে হজযাত্রীদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এদিকে, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি) সতর্ক করে বলেন, ‘কোনো হজযাত্রীর কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে সৌদি আরবের আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালনে জটিলতা তৈরি হতে পারে, এমনকি হজের সুযোগও হারানোর ঝুঁকি থাকে।’

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App