×

জাতীয়

শিক্ষামন্ত্রী

সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে এসএসসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০২:২৬ পিএম

 সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে এসএসসি

ছবি: সংগৃহীত

এ বছরের এসএসসি ও সমমানের সব পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষার সময় কক্ষে সিসি ক্যামেরা চালু রাখতে হবে, যে কোন অজুহাতে ক্যামেরা অফ রাখলে ব্যবস্থা নেওয়া হবে। 

শনিবার (১১ এপ্রিল) সকাল ১১ টা থেকে শুরু হওয় এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

 শিক্ষামন্ত্রী বলেন, যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নেই তাদের দ্রুত সময়ে সিসি কিনে নিতে হবে। প্রয়োজনে সরকার অর্থ বরাদ্দ দিবে।

তিনি আরো বলেন, পরীক্ষা কেন্দ্রে যেই অনিয়ম করুক কেন্দ্র সচিব কে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে।

তিনি কিছু দুর্নীতিগ্রস্ত শিক্ষকের সমালোচনা করে বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষের দায়িত্ব অবহেলা করে অতিরিক্ত আয়ের আশায় বোর্ডে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন। এ ধরনের মানসিকতা পরিবর্তন না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

যেসব স্কুলে-কলেজে একজনও পাশ করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। এছাড়া কিছু কিছু স্কুলে মাত্র দুই চার জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, এত কম সংখ্যক শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান চালানো হবে না বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App