×

জাতীয়

চলতি অধিবেশনে ৯১টি বিল পাস করল সংসদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম

চলতি অধিবেশনে ৯১টি বিল পাস করল সংসদ

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের চলতি অধিবেশনে এ পর্যন্ত মোট ৯১টি বিল পাস হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের অংশ হিসেবে একের পর এক গুরুত্বপূর্ণ বিল সংসদে পাস হচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) একদিনেই মোট ২৪টি বিল পাস হয়, যার মাধ্যমে চলতি অধিবেশনে পাস হওয়া বিলের সংখ্যা দাঁড়ায় ৯১-এ। বিষয়টি নিশ্চিত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল-২০২৬’, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল-২০২৬’সহ একাধিক গুরুত্বপূর্ণ আইন। সকালের অধিবেশনেই ১০টি বিল পাস হয়।

অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর কোনো দফাওয়ারি সংশোধনী না থাকায় অধিকাংশ বিল সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিল উত্থাপন করলে সংসদে কোনো বিরোধিতা ছাড়াই তা অনুমোদিত হয়।

অন্তর্বর্তী সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদীয় বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি নতুনভাবে বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে।

এদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা, পরিবেশ, ব্যাংকিং ও সাইবার নিরাপত্তাসহ নানা বিষয়ে একাধিক বিল পাস হয়েছে। এর মধ্যে রয়েছে উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক সংশোধন, সাইবার সুরক্ষা এবং নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিলসহ গুরুত্বপূর্ণ আইন।

একপর্যায়ে ‘ব্যাংক রেজল্যুশন বিল-২০২৬’ নিয়ে বিরোধী দলের একজন সদস্য জনমত যাচাইয়ের প্রস্তাব দেন, তবে কণ্ঠভোটে তা নাকচ হয়ে বিলটি পাস হয়। অন্যদিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল-২০২৬’ কিছু সংশোধনীসহ পাস হয়। আজকের অধিবেশনের শেষে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিলও কণ্ঠভোটে পাস হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য, ভুয়া খারিজে নিঃস্ব হচ্ছে মালিকরা

ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য, ভুয়া খারিজে নিঃস্ব হচ্ছে মালিকরা

শহীদ পরিবারের অনুরোধে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

শহীদ পরিবারের অনুরোধে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

ভবিষ্যতের প্রস্তুতি নির্ধারণ করবে বাংলাদেশের শিল্পখাতের আসল প্রতিযোগিতা

ভবিষ্যতের প্রস্তুতি নির্ধারণ করবে বাংলাদেশের শিল্পখাতের আসল প্রতিযোগিতা

ঘাসের ভেতর থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

ঘাসের ভেতর থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App