×

জাতীয়

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দু’দেশের গণমাধ্যম এবং সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পৃক্ততাসহ তথ্য ও সম্প্রচার খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জনগণকেন্দ্রিক সম্পর্ক সুদৃঢ়করণ ও পারস্পরিক বোঝাপড়ার উন্নয়ন সাধনের লক্ষ্যে দু’দেশের মধ্যে গণমাধ্যমের প্রতিনিধিদলগুলোর সফর বৃদ্ধির বিষয়ে সম্মতি প্রকাশ করেন।

প্রণয় ভার্মা ভারত সরকারের আইটেক কর্মসূচির অধীনে সাংবাদিকবৃন্দ ও গণমাধ্যমবিষয়ক পেশাজীবীগণের জন্য বিভিন্ন সক্ষমতা বৃদ্ধিকরণ-সংক্রান্ত উদ্যোগের প্রস্তাব উত্থাপন করেন। এই উদ্যোগগুলোর অংশ হিসেবে, শিগগিরই ভারতে বাংলাদেশের নারী সাংবাদিকগণের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে।

সাক্ষাৎকালে চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র উৎসব আয়োজন করা নিয়েও আলোচনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App