×

জাতীয়

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৪ এএম

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ শুরু

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে রাজধানীর রমনা বটমূল প্রাঙ্গণে শুরু হয়েছে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটে প্রভাতি এই আয়োজনের সূচনা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় ‘জাগো আলোক-লগনে’ গান। এরপর একে একে ‘এ কী সুগন্ধহিল্লোল বহিল’ এবং ‘তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে’ গান পরিবেশন করা হয়।

আয়োজকদের সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে মোট ২২টি গান পরিবেশিত হবে। এর মধ্যে ৮টি সম্মেলক গান এবং ১৪টি একক কণ্ঠের গান রয়েছে। পাশাপাশি দুটি পাঠও উপস্থাপন করা হবে। অনুষ্ঠানে ছায়ানটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও খ্যাতনামা শিল্পী মিলিয়ে প্রায় ২০০ জন শিল্পী অংশ নিচ্ছেন।

এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’। এই ভাবনার আলোকে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানমালা।

অনুষ্ঠানে পরিবেশিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ এবং জ্যোতিরিন্দ্র মৈত্রের গান। পাশাপাশি রয়েছে লোকসংগীতের পরিবেশনাও।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে ছায়ানট পয়লা বৈশাখে রমনার বটমূলে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সংগীত ও সংস্কৃতির মাধ্যমে বাঙালি জাতিসত্তার চেতনাকে তুলে ধরার এই আয়োজন সময়ের পরিক্রমায় দেশের সব ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

রায়গঞ্জ পৌরসভা কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

বাবা ও ছেলের নিয়ন্ত্রণে ইউনিয়ন ভূমি অফিস

অনিয়ম-সিন্ডিকেট বাবা ও ছেলের নিয়ন্ত্রণে ইউনিয়ন ভূমি অফিস

খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App