×

জাতীয়

উৎসবের আবহে শান্তিপূর্ণভাবে শেষ বৈশাখী শোভাযাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম

উৎসবের আবহে শান্তিপূর্ণভাবে শেষ বৈশাখী শোভাযাত্রা

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের অন্যতম আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই শোভাযাত্রা দিনভর উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শোভাযাত্রা শুরু হয়। পরে এটি শাহবাগ, দোয়েল চত্বর ও বেগম রোকেয়া হল এলাকা ঘুরে আবার চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য সায়মা হক বিদিশা ও ড. আব্দুস সালাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিদ্দিকুর রহমান খান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য লুৎফর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কূটনীতিক প্রতিনিধি ও সাধারণ মানুষ।

ইউনেসকো স্বীকৃত এই ঐতিহ্যবাহী আয়োজন ঘিরে সকাল থেকেই চারুকলা এলাকায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। লাল-সাদা ঐতিহ্যবাহী পোশাকে সেজে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শোভাযাত্রার শুরুতে ছিল মহানগর পুলিশের ১০টি ঘোড়সওয়ার দল। তাদের পেছনে জাতীয় পতাকা বহন করে প্রায় ২০০ শিক্ষার্থীর একটি দল অংশ নেয়। এরপর মূল ব্যানারসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল পাঁচটি বড় মোটিফ- মোরগ, বেহালা, শান্তির পায়রা, হাতি ও ঘোড়া। এছাড়া প্রায় ৪০ জন শিল্পীর বাদ্যযন্ত্র পরিবেশনা এবং প্রায় ১৫০ ফুট দীর্ঘ পটচিত্রের স্ক্রল পেইন্টিং আয়োজনটিকে আরো বর্ণিল করে তোলে।

এতে দেশের ১০টি ভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণ আয়োজনটিকে বহুসাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরে। 

টাইমলাইন: পহেলা বৈশাখ ১৪৩৩

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App