×

জাতীয়

তথ্যমন্ত্রী

ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ সবচেয়ে বড় উৎসব বাঙালিদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম

ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ সবচেয়ে বড় উৎসব বাঙালিদের

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

নববর্ষ উৎসবকে বিকৃত করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ‌্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

তিনি বলেন, এই উৎসবের মধ্যেই বাঙালির প্রকৃত সংস্কৃতি নিহিত রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। তবে একটি পক্ষ এই উৎসবকে ‘মুখোশ পরানোর’ চেষ্টা করছে, যা বাঙালির সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।

এদিন সকাল থেকেই প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ, বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সদস্য ও তাদের পরিবার। পাশাপাশি দেশীয় খাবার—খই, মুড়ি, মুড়কি, গুড়ের পায়েস, হাওয়াই মিঠাই, পান্তা-ইলিশ, চটপটি ও ফুচকার আয়োজন ছিল।

এক শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, নতুন বছর ১৪৩৩-কে দেশের কৃষক সমাজ ও কৃষিভিত্তিক অর্থনীতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষের সূচনা হয়েছিল মূলত কৃষকদের ফসলের হিসাব সংরক্ষণের সুবিধার্থে। তাই এই উৎসব যেমন বাঙালি সংস্কৃতির প্রতীক, তেমনি কৃষি অর্থনীতির সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

সরকার কৃষিকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App