×

জাতীয়

অগ্রিম ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৯ এএম

অগ্রিম ভিসা ছাড়াই  ৩৬ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

ছবি: সংগৃহীত

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়ে ৯৫তম স্থানে নেমে এসেছে। আগের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম। নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ পাবেন।

সম্প্রতি হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট রায়ংকিংয়ে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত, অন-অ্যারাইভাল ভিসা অথবা সহজ প্রবেশ সুবিধার দেশগুলোর মধ্যে রয়েছে বার্বাডোজ, ভুটান, কম্বোডিয়া, ফিজি, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, মালদ্বীপ, নেপাল, রুয়ান্ডা, সেশেলস, শ্রীলঙ্কা, বাহামাস, গাম্বিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, ভানুয়াতুসহ মোট ৩৬টি দেশ।

এসব দেশের কিছুতে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা রয়েছে, অর্থাৎ বিমানবন্দরে পৌঁছে ভিসা নেওয়া যায়। আবার কিছু দেশে ভ্রমণের আগে ই-ভিসা নিতে হয়।

অন্যদিকে আগের মতোই নতুন তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।

তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। চতুর্থ স্থানে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও সুইজারল্যান্ডসহ একাধিক দেশ। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। ষষ্ঠ স্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App