×

জাতীয়

হাসপাতালে রোগীর ব্যাগ ছিনতাই, হাতেনাতে ধরা চোর

Icon

মাহফুজ খান

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

হাসপাতালে রোগীর ব্যাগ ছিনতাই, হাতেনাতে ধরা চোর

ছবি: নিজস্ব

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের সার্জারি সংলগ্ন ইমার্জেন্সি এলাকা থেকে এক নারীর টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় এক অভিযুক্তকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এ ঘটনা ঘটে। পরে অভিযুক্তকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমারজেন্সি এলাকা থেকে এক নারীর ব্যাগ নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে এক ব্যক্তি। এ সময় বিষয়টি নজরে এলে আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়।

আটকের পর অভিযুক্তকে আনসার সদস্যদের হেফাজতে নেওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ঘটনার বিষয়ে জবানবন্দি নেওয়া হয়।

পরবর্তীতে ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করলে আনসার সদস্যরা অভিযুক্তকে শাহবাগ থানা-এ হস্তান্তর করেন।

এ ঘটনায় হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। উপস্থিত অনেকেই দ্রুত ব্যবস্থা নেওয়ায় আনসার সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি

সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App