×

জাতীয়

​শাহ আমানতে দুই দিনে সচল ৩২ আন্তর্জাতিক ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ এএম

​শাহ আমানতে দুই দিনে সচল ৩২ আন্তর্জাতিক ফ্লাইট

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। দীর্ঘ সময়ের শিডিউল বিপর্যয়ের পর গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ও বুধবার (১৫ এপ্রিল) এ দুই দিনে মোট ৩২টি আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এই দুই দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্য থেকে ১৭টি আগত যাত্রীবাহী ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। একই সময়ে ১৫টি বহির্গামী ফ্লাইট বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই, শারজাহ ও আবুধাবি রুটে আবারো প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

তবে পরিস্থিতির উন্নতি হলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বিমান চলাচল। কারিগরি ত্রুটি ও শিডিউল জটিলতার কারণে গত দুই দিনে মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ২টি এবং ১টি বহির্গামী ফ্লাইট বাতিল হয়। এ ছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ রুটের আগত ও বহির্গামী ২টি ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট রুটের ২টি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিমানবন্দরে বড় ধরনের শিডিউল বিপর্যয় তৈরি হয়েছিল। যুদ্ধবিরতি ঘোষণার পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

তিনি আরো জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে বুধবার পর্যন্ত যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শাহ আমানত বিমানবন্দরে মোট ৩১৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে, আগামী কয়েক দিনের মধ্যে সব এয়ারলাইনসের ফ্লাইট সূচি শতভাগ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এতে প্রবাসী যাত্রীদের ভোগান্তিও কমে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App