×

জাতীয়

সিটিটিসি পরিদর্শনে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ পিএম

সিটিটিসি পরিদর্শনে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট পরিদর্শন করেন এবং সিটিটিসি প্রধান জনাব মো. মাসুদ করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরিদর্শনকালে উভয় পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। যুক্তরাজ্যের হাইকমিশনার সংগঠিত আন্তজার্তিক অপরাধ, চলমান সন্ত্রাসবাদ কার্যক্রম সম্পর্কে তথ্য বিনিময় ও গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ পুলিশ ও সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষন প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সিটিটিসির প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান। তিনি সিটিটিসির সক্ষমতা সম্পর্কে যুক্তরাজ্যের হাইকমিশনারকে অবগত করেন এবং পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। উভয় পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App