×

জাতীয়

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকার হজ অফিসে পৌঁছেছে।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজযাত্রীদের জন্য বিভিন্ন ধরনের উপহার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা হজক্যাম্পে আগত যাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

এছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুরও পাঠানো হয়েছে। এসব উপহার ইতোমধ্যে প্যাকেটজাত করা হয়েছে এবং উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেই এনসিপি নেতার ফেসবুক স্টোরিতে ফের আগ্নেয়াস্ত্র প্রদর্শন

সেই এনসিপি নেতার ফেসবুক স্টোরিতে ফের আগ্নেয়াস্ত্র প্রদর্শন

গিলের বিশ্বরেকর্ড ভেঙে ব্রুকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

গিলের বিশ্বরেকর্ড ভেঙে ব্রুকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

ঢাকা-বরিশাল-ঢাকা স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App