×

জাতীয়

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের কঠোর সতর্কবার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের কঠোর সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন শিক্ষার্থীরা।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলতে হবে। পড়াশোনা বন্ধ করা, ক্লাসে অনুপস্থিত থাকা বা অনুমতি ছাড়া শিক্ষা কার্যক্রম থেকে সরে যাওয়া ভিসার শর্ত লঙ্ঘনের শামিল।

দূতাবাস আরও সতর্ক করে জানায়, এ ধরনের শর্ত ভঙ্গের কারণে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যান হওয়ার ঝুঁকি থাকে।

সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী হিসেবে অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App