×

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা সংশোধনের উদ্যোগ নিচ্ছে ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা সংশোধনের উদ্যোগ নিচ্ছে ইসি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ হলে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৯ এপ্রিল) জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় সরকার আইন সংশোধনের কাজ সরকার ইতোমধ্যেই শুরু করেছে। আমরাও কাজ করব।

তবে বর্তমানে কমিশন নারী সংরক্ষিত আসনের নির্বাচন প্রক্রিয়া শেষ করার দিকে মনোযোগ দিচ্ছে। এরপর ইসির আইন সংশোধনের পরবর্তী ধাপগুলো নিয়ে চিন্তা করবে।

নারী আসনের নির্বাচন নিয়ে বর্তমানে মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম চলছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকারগুলোর আইন সংশোধন করে দলীয়ভাবে ভোটের বিধান তুলে দিয়েছে সরকার। ফলে ভোটের আগেই সে অনুসারে বিধিমালা সংশোধন করতে হবে। এরপর নির্বাচন হতে হবে।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের প্রায় সাড়ে চার হাজার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে আগামী এক বছর। বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠানগুলোয় প্রশাসক নিয়োগ দিয়েছে কার্যক্রম পরিচালনা করছে সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App