×

জাতীয়

বাণিজ্যমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

ছবি : সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সামগ্রিক মূল্যস্ফীতির বড় কোনো চালিকা শক্তি নয়। বিশ্ববাজারের তুলনায় দেশে জ্বালানির দাম খুবই সীমিত পরিসরে বাড়ানো হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য রুমিন ফারহানা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী তার বক্তব্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম যেভাবে বেড়েছে, তার তুলনায় বাংলাদেশে বৃদ্ধি অনেকটাই সহনীয়। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে বলেন, যুদ্ধের আগে অনেক অঙ্গরাজ্যে জ্বালানির দাম ছিল প্রায় ২.৭০ থেকে ২.৮০ ডলার, যা বর্তমানে ৫ ডলারের বেশি হয়েছে।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ও সমমানের অর্থনীতির দেশগুলোর তুলনায় বাংলাদেশে পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধি তুলনামূলকভাবে কম।

জ্বালানির দাম বাড়ার কারণে পণ্যমূল্য বেড়েছে—এমন ধারণার বিরোধিতা করে মন্ত্রী ব্যাখ্যা দেন, ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকায় উন্নীত করা হয়েছে, যা প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি। কিন্তু একটি শিল্পপ্রতিষ্ঠানের মোট উৎপাদন ব্যয়ের মাত্র ৭ থেকে ৮ শতাংশ জ্বালানির পেছনে ব্যয় হয়। ফলে এই অংশে সীমিত বৃদ্ধি সামগ্রিক উৎপাদন খরচে বড় প্রভাব ফেলার কথা নয়।

পরিবহন খরচের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০০ কিলোমিটার পথ অতিক্রম করতে একটি বাসের প্রায় ৩০ লিটার ডিজেল লাগে। এতে অতিরিক্ত খরচ দাঁড়ায় আনুমানিক ৪৫০ টাকা। একই পরিমাণ জ্বালানি দিয়ে যদি ১০ হাজার কেজি পণ্য পরিবহন করা হয়, তাহলে প্রতি কেজি পণ্যের ওপর বাড়তি খরচ খুবই সামান্য পড়ে।

তার ভাষায়, গাণিতিক বিশ্লেষণে দেখা যায়—এই ধরনের সীমিত জ্বালানি মূল্যবৃদ্ধি সরাসরি মূল্যস্ফীতির বড় কারণ হওয়ার মতো নয়।

অর্থনীতির ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যে নীতির ভিত্তিতে জ্বালানির দাম সমন্বয় করা হচ্ছে, বাংলাদেশও একই পথে এগিয়েছে। তবে এখানে মূল্যবৃদ্ধি রাখা হয়েছে সহনীয় ও নিয়ন্ত্রিত পর্যায়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফলন ভালো ক্রেতা নেই, হতাশায় মাশরুম চাষীরা

ফলন ভালো ক্রেতা নেই, হতাশায় মাশরুম চাষীরা

ইয়াবা বেচে কোটিপতি, সেই রূপমের ৭ বছর কারাদণ্ড

ইয়াবা বেচে কোটিপতি, সেই রূপমের ৭ বছর কারাদণ্ড

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

দুই শিবির নেতাকে গুলি, আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের

দুই শিবির নেতাকে গুলি, আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App