×

জাতীয়

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৯ পিএম

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

ছবি : সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের ত্বরিত উদ্যোগে সৌদি আরবে আটকে পড়া ৩৩ জন উমরাহ যাত্রী দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্ক হজ গ্রুপ ট্রাভেল এজেন্সির মাধ্যমে গত ২৪ মার্চ উমরাহ পালনের উদ্দেশ্যে এসব যাত্রী সৌদি আরব যান। তাদের ৫ এপ্রিল দেশে ফেরার কথা থাকলেও সংশ্লিষ্ট এজেন্সি নির্ধারিত সময়ে রিটার্ন টিকিট সরবরাহ না করায় তারা অনিশ্চয়তায় পড়েন। পরে ১৮ এপ্রিল তাদের ভিসার মেয়াদও শেষ হয়ে যায়।

এ পরিস্থিতিতে জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর বিষয়টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করে চিঠি দেন।

ঘটনা জানার পর ধর্মমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটকে নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশে কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভুক্তভোগী যাত্রীদের হোটেলে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে এবং সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করে দেশে ফেরার ব্যবস্থা করে।

২৩ এপ্রিল আটকে পড়া উমরাহ যাত্রীদের সর্বশেষ দলটি দেশে ফেরেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, জেদ্দা বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর হজ কামরুল ইসলাম এবং কনস্যুলার এ এস এম সায়েম।

ভিসার মেয়াদোত্তীর্ণজনিত জটিলতা এড়াতে বাংলাদেশ হজ অফিস থেকে সৌদি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকেও চিঠি দেওয়া হয়।

উল্লেখ্য, গত মাসেও একই ট্রাভেল এজেন্সির কিছু উমরাহ যাত্রী একই ধরনের সমস্যায় পড়েছিলেন। পরবর্তীতে ধর্মমন্ত্রীর হস্তক্ষেপে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App