×

জাতীয়

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০১ পিএম

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: ‍সংগৃহীত

সিলেটের সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত কাজের জন্য  শনিবার (২৫ এপ্রিল) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিরাই উপজেলার আবাসিক প্রকৌশলী (পিডিবি) কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যেই মেরামত কাজ শেষ করার চেষ্টা করা হবে। কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এদিকে সাময়িক এ অসুবিধার জন্য দিরাই উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষিকাকে জুতাপেটা, সেই বিএনপি নেতা বহিষ্কার

শিক্ষিকাকে জুতাপেটা, সেই বিএনপি নেতা বহিষ্কার

রাঙ্গামাটিতে সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

রাঙ্গামাটিতে সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

বক্স অফিসে রণবীরের ‘ধুরন্ধর’কে ছাড়িয়ে অক্ষয়ের ‘ভূত বাংলা’

বক্স অফিসে রণবীরের ‘ধুরন্ধর’কে ছাড়িয়ে অক্ষয়ের ‘ভূত বাংলা’

১৩ বছরেও মেলেনি বিচার, ক্ষতিপূরণ নিয়ে আক্ষেপ

রানা প্লাজা ট্র্যাজেডি ১৩ বছরেও মেলেনি বিচার, ক্ষতিপূরণ নিয়ে আক্ষেপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App