×

জাতীয়

ধর্মমন্ত্রীর হস্তক্ষেপে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পিএম

ধর্মমন্ত্রীর হস্তক্ষেপে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হয়ে আটকে পড়া ৩৩ জন ওমরাহ যাত্রী অবশেষে দেশে ফিরেছেন। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের বিশেষ উদ্যোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের ফিরিয়ে আনা হয় বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর কর্তৃক প্রেরিত পত্রের তথ্য অনুযায়ী, এসব যাত্রী একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে গত ২৪ মার্চ ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। নির্ধারিত সময় অনুযায়ী ৫ এপ্রিল দেশে ফেরার কথা থাকলেও সংশ্লিষ্ট এজেন্সি তাদের রিটার্ন টিকিট সরবরাহ করেনি। এতে তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে এবং ১৮ এপ্রিল ভিসার মেয়াদও শেষ হয়ে যায়।

পরিস্থিতি জটিল হয়ে ওঠায় জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর বিষয়টি ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করেন। এরপর ধর্মমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে এবং সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তাদের দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করে।

একই সঙ্গে, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ায় যাতে কোনো জটিলতা না হয়, সে জন্য সৌদি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছেও প্রয়োজনীয় যোগাযোগ করা হয়।

এর আগে গত মাসেও একই এজেন্সির মাধ্যমে যাওয়া কিছু ওমরাহ যাত্রী একই ধরনের সমস্যায় পড়েছিলেন। সেসময়ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App