×

জাতীয়

শাহ আমানতে ৭ দিনে বাতিল ১৬ ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম

শাহ আমানতে ৭ দিনে বাতিল ১৬ ফ্লাইট

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সাত দিনে ১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর ফ্লাইট চলাচল আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ এপ্রিল) বিমানবন্দরের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনস-এর একটি বহির্গমন ফ্লাইট, এয়ার আরাবিয়া-এর চারটি আগমন ও চারটি বহির্গমন ফ্লাইট এবং সালামএয়ার-এর দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধবিরতির পর শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। পাশাপাশি চট্টগ্রাম-দোহা রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে এবং শিগগিরই এ রুটে পুরোপুরি স্বাভাবিকতা ফিরবে বলে আশা করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে এখন পর্যন্ত মোট ৩৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সর্বশেষ সাত দিনেই বাতিল হয়েছে ১৬টি ফ্লাইট।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসছে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App