×

জাতীয়

মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশি অভিবাসী আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৪ এএম

মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশি অভিবাসী আটক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলাম ও পুচং এলাকায় দেশটির অভিবাসন বিভাগ কর্তৃক পরিচালিত অভিযানে ৫৬ বাংলাদেশি অভিবাসী আটক হওয়ার খবর পাওয়া গেছে। অভিযানে এই ৫৬ বাংলাদেশির বাইরে ৪ জন নেপালি, ১ জন ভারতীয় এবং ১ জন ইন্দোনেশীয় নাগরিকও রয়েছেন। 

গেলো মঙ্গলবার (২১ এপ্রিল) মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশন ‘অপস মাহির’ নামে এক সমন্বিত অভিযান পরিচালনা করেছিলো বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

অভিযানে দুটো পৃথক প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ১১২ জন বিদেশী নাগরিকের নথিপত্র যাচাই-বাছাই শেষে এই ৬২ জন অবৈধ বলে চিহ্নিত হন। 

ইমিগ্রেশন বিভাগের প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্তরা অন্য কোম্পানির নামে ইস্যুকৃত অস্থায়ী কর্ম ভিসা (পিএলকেএস) ব্যবহার করে নিজেদের পরিচয় গোপন করছিল। তারা মূল নিয়োগকর্তার পরিবর্তে ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছিলেন, যা ভিসার শর্তাবলির স্পষ্ট লঙ্ঘন। 

অভিবাসন বিভাগ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড শুধু বিদ্যমান পারমিটের শর্ত লঙ্ঘন নয়, বরং পরিকল্পিতভাবে আইনের ফাঁকফোকর ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা। এর পেছনে বড় কোনো চক্র জড়িত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে আরও তদন্ত চালানো হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা (ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি)), অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করা (ধারা ১৫(১)(সি)) এবং পাসপোর্ট ও পারমিটের অপব্যবহার (ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ এর বিধি ৩৯(বি)) অভিযোগ আনা হয়েছে। 

এছাড়া তদন্তে সহায়তার জন্য তিনটি ‘চার্জ টু উইটনেস’ জারি করা হয়েছে। আটক বিদেশি নাগরিকদের সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপো ও কেএলআইএ-তে রাখা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়া ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App