×

জাতীয়

‘নিউক্লিয়ার মেডিসিনে গবেষণা জোরদারের আহ্বান’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

‘নিউক্লিয়ার মেডিসিনে গবেষণা জোরদারের আহ্বান’

ছবি : সংগৃহীত

দেশে পরমাণু চিকিৎসা খাতে গবেষণা ও আধুনিক সেবা সম্প্রসারণে গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হয়েছে সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ (SNMB)-এর ২৯তম জাতীয় সম্মেলন। এসময় বক্তারা নিউক্লিয়ার মেডিসিনে গবেষণা জোরদারের আহ্বান জানান।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দিনব্যাপী এই সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর প্রায় অর্ধশত বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করা হয়।

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ দেশের পরমাণু চিকিৎসা সংশ্লিষ্ট চিকিৎসক ও বিজ্ঞানীদের একটি অরাজনৈতিক ও অলাভজনক বৈজ্ঞানিক সংগঠন, যা ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের নির্ণয়, চিকিৎসা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. ফারিয়া নাসরিন। এছাড়া দেশের খ্যাতনামা বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা এতে অংশ নেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ২৪ ঘণ্টা জরুরি আল্ট্রাসাউন্ড সেবা চালুর ওপর গুরুত্ব দেন এবং চিকিৎসক ও বিজ্ঞানীদের গবেষণায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। সম্মেলনে অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী ও অধ্যাপক ডা. জিনাত জেবিন ‘হাইপারথাইরয়েডিজম’ ও ‘থাইরয়েড ক্যান্সার প্রটোকল ২০২৬’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাহিদ হোসেন বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ করিম মন্ত্রীর উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং নবীন চিকিৎসক ও বিজ্ঞানীদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের পরবর্তী পর্বে নবীন গবেষকদের স্বীকৃতি দিতে ‘ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ২৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. সানোয়ার হোসেন (সাবেক চেয়ারম্যান, বাপশক)। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী (পরিচালক, নিনমাস, বিএমইউ), সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জিনাত জেবিন (পরিচালক, ইনমাস, সোহরাওয়ার্দী) এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক (বিভাগীয় প্রধান, PET-CT বিভাগ, বিএমইউ)।

নবনির্বাচিত সভাপতি সবার সহযোগিতা কামনা করে পূর্ববর্তী কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান এবং সম্মিলিতভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App