×

জাতীয়

সংসদে জামায়াত এমপি

আমাকে হত্যা করতে পেশাদার কিলার নেওয়া হয়েছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

আমাকে হত্যা করতে পেশাদার কিলার নেওয়া হয়েছিল

ছবি : সংগৃহীত

নেত্রকোনা-৫ আসনের মাছুম মোস্তফা জাতীয় সংসদে তার ওপর হামলার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজের, পরিবারের এবং দলের কর্মীদের নিরাপত্তা দাবি করেছেন। তিনি বলেন, “আমাকে হত্যা করতে পেশাদার কিলার নেওয়া হয়েছিল। আমি আমার, আমার পরিবার ও আমার এলাকার সংগঠনের কর্মীদের নিরাপত্তা চাই।”

রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা করেন। তিনি বলেন, শুক্রবার (২৪ এপ্রিল) তিনি তার নির্বাচনী এলাকা নেত্রকোনা-৫ (পূর্বধলা) এলাকায় সাংগঠনিক ও সামাজিক কাজে যান। কাজ শেষে ফেরার পথে একটি ফিলিং স্টেশনে যান এবং সেখানে যানবাহনের ভিড় দেখে স্বাভাবিকভাবে সেখানে দাঁড়ান। পরে তিনি নামাজের সময় হলে ফিলিং স্টেশনের নামাজের স্থানে যান।

তিনি অভিযোগ করে বলেন, এ সময় বিএনপির কিছু লোক -যারা বিএনপির পরিচয় ব্যবহার করেছে -তার গাড়িতে হামলা চালায় এবং তার সঙ্গে থাকা লোকজনের ওপরও আক্রমণ করে। পরে তারা মসজিদের ভেতরে গিয়ে তাকে খুঁজতে থাকে। মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দিলে হামলাকারীরা দরজায় অস্ত্র দিয়ে আঘাত করে ও হুমকি-ধমকি দেয় বলে তিনি দাবি করেন।

মাছুম মোস্তফা আরও বলেন, “সেখানে পেশাদার কিলার আনা হয়েছিল আমাকে হত্যার জন্য। কিন্তু মুসল্লিদের প্রতিরোধের কারণে তারা মসজিদের দরজা ভাঙতে পারেনি।”

তিনি বলেন, যদি তিনি বেঁচে না থাকতেন, তাহলে হয়তো তার জন্য সংসদে শোক প্রস্তাব আনা হতো এবং এক মিনিট নীরবতা পালন করা হতো।

নিরাপত্তা চেয়ে তিনি বলেন, তিনি নিজের, পরিবারের এবং স্থানীয় সংগঠনের কর্মীদের নিরাপত্তা চান। তিনি প্রশ্ন তোলেন, “কী অপরাধে তার ওপর হামলা হলো” এর উত্তর তিনি পাননি বলেও জানান।

এর আগে ২৪ এপ্রিল নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের এই সংসদ সদস্যকে অবরুদ্ধ করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে একটি মামলাও হয়েছে। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলেও জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

কৃষিমন্ত্রী বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App