×

জাতীয়

প্রধানমন্ত্রী

দেশকে এগিয়ে নিতে সুস্থ জাতি প্রয়োজন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম

দেশকে এগিয়ে নিতে সুস্থ জাতি প্রয়োজন

ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য একটি সুস্থ্য-সবল জাতি প্রয়োজন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোর শহরের চাচড়া এলাকার হরিণার বিলে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হলো মানুষকে সুস্থ রাখা, অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমরা যদি দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে সুস্থ একটি জাতি প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আপনারা সরকারকে সহযোগিতা করলে আমাদের জন্য পুরো বিষয়টি সহজ হবে। আমাদের লক্ষ্য হলো, এই কাজগুলোকে এমনভাবে সামনে নিয়ে যাওয়া, যাতে আমরা বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য সেবা সহজেই তাদের ঘরে পৌঁছে দিতে পারি। এটাই হোক আমাদের প্রত্যাশা, আমাদের আগামী দিনের পরিকল্পনা।’

উল্লেখ্য, ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার যশোর মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয়। ঐ সময় শহরের দক্ষিণে হরিণার বিলে ৭৫ বিঘা জমি অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হলেও হাসপাতাল নির্মাণের কাজ না হওয়ায় শিক্ষার্থীদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে গিয়ে প্রাকটিক্যাল করতে হতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App