×

জাতীয়

সরাসরি নিয়োগ হবে ২ হাজার এএসআই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম

সরাসরি নিয়োগ হবে ২ হাজার এএসআই

ছবি : সংগৃহীত

সরকার পুলিশ বাহিনীর জনবল বাড়াতে সরাসরি প্রায় দুই হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বিভিন্ন পদে আরও প্রায় ১৪ হাজার ৫০০ নতুন পদ সৃষ্টির প্রক্রিয়াও চলমান রয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে পুলিশে মোট অনুমোদিত পদ রয়েছে ২ লাখ ১৮ হাজারের বেশি, যার মধ্যে অধিকাংশই পুলিশি পদ। জনবল শক্তিশালী করতে নতুন পদগুলোর মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি), উপপরিদর্শক (এসআই) এবং কনস্টেবল পদ অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরও জানান, আগে থেকেই খালি থাকা কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি এএসআই পদে সরাসরি নিয়োগের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গুম সংক্রান্ত তদন্ত প্রতিবেদন বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনে সংরক্ষিত রয়েছে এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App