×

জাতীয়

হজ পালনের জন্য কর্মচারীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম

  হজ পালনের জন্য কর্মচারীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে কর্মরত কর্মচারীরা দেশের শ্রম অধিকার সংক্রান্ত বিধিমালা অনুসারে ১৫ দিন পর্যন্ত বেতনসহ ছুটি পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

বুধবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একজন কর্মী টানা ১০ থেকে ১৫ দিন পর্যন্ত বেতনসহ ছুটি ভোগ করতে পারবেন। এই সময়ের মধ্যেই ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে এই সুবিধা পেতে হলে একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে- কর্মীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অন্তত দুই বছর ধারাবাহিকভাবে কাজ করতে হবে। 

ঘোষণায় আরো উল্লেখ করা হয়েছে, এই হজের ছুটি একজন কর্মী তার পুরো চাকরি জীবনে মাত্র একবারই গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, এই সুযোগ কেবল তাদের জন্য প্রযোজ্য, যারা আগে কখনো হজ পালন করেননি।

মন্ত্রণালয় জানিয়েছে, পরিচালনগত প্রয়োজনের ভিত্তিতে প্রতি বছর কতজন কর্মীকে ছুটি দেওয়া হবে, তা নির্ধারণ করতে পারবেন নিয়োগকর্তারা। 

মন্ত্রণালয়ের মতে, এই আইনি উদ্যোগের ফলে সৌদি আরবে কর্মরত মুসলিমদের জন্য ধর্মীয় দায়িত্ব পালন সহজতর হবে এবং একই সঙ্গে তাদের শ্রম অধিকারও আরও সুসংহত হবে।

সূত্র: গালফ নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

কৃষিমন্ত্রী বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App