×

জাতীয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ নারী এমপির গেজেট প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ নারী এমপির গেজেট প্রকাশ

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসির সচিব (রুটিন দায়িত্ব) কে এম আলী নেওয়াজ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।

জানা যায়, সংরক্ষিত ৫০টি আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল। নির্ধারিত সময়ে ৫৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাই শেষে ৪ জনের মনোনয়ন বাতিল হয়। এদের মধ্যে জামায়াত জোটের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনিরা শরামিন এবং জোটের বাইরে আরও তিনজন ছিলেন।

আগামী ১২ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও প্রতি আসনের বিপরীতে একক প্রার্থী থাকায় ৪৯ জন নারী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর মধ্যে বিএনপি থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র হিসেবে ১ জন নির্বাচিত হয়েছেন।

বিএনপি থেকে নির্বাচিত নারী এমপিরা

বিএনপির মনোনীত নির্বাচিতদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, বিভিন্ন নেতার পরিবারের সদস্য, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি, ছাত্র সংগঠনের সাবেক নেত্রী এবং অঙ্গসংগঠনের নেত্রীরা রয়েছেন।

তারা হলেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের নির্বাচিতরা

জামায়াত জোট থেকে নির্বাচিতদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ৮ জন, এনসিপির ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস-এর ১ জন, জাগপা-এর ১ জন এবং জুলাইয়ের শহীদ জাবির ইব্রাহিমের মা রয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন, নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান এবং মাহবুবা হাকিম।

গেজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের এসব সদস্যের নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামে আরো ২ জনের মৃত্যু

হামে আরো ২ জনের মৃত্যু

২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস, শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস, শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর পদ হারালেন শ্রমিকদল নেতা

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর পদ হারালেন শ্রমিকদল নেতা

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App