×

জাতীয়

নাবিক ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ৯ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৭:৪১ পিএম

নাবিক ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ৯ জনের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

ঢাকার তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত সমন্বিত নাবিক ভর্তি পরীক্ষা-২০২৬ (গ্রীষ্মকালীন সেশন) চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২ মে) নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরীর তিনটি কেন্দ্র, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলেও পরবর্তীতে অনিয়ম ধরা পড়ে।

জানা যায়, পরীক্ষা চলাকালে শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। একই কেন্দ্রে আরও ১ জন পরীক্ষার্থী প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়ার সময় শনাক্ত হন। এছাড়া শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আরও ৩ জন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন।

এভাবে মোট ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ ওঠে। ঘটনাগুলো গুরুতর অনিয়ম হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নৌপরিবহন অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতেও পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে সংস্থাটি জিরো টলারেন্স নীতি অনুসরণ অব্যাহত রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

ফেনী স্টেশনে মেঘনা ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

ফেনী স্টেশনে মেঘনা ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App