×

জাতীয়

‘চার-পাঁচ দিনের মধ্যে হামের সংক্রমণ কমে আসবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৮:০৩ পিএম

‘চার-পাঁচ দিনের মধ্যে হামের সংক্রমণ কমে আসবে’

ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার প্রত্যাশা জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে হামের সংক্রমণ কমে আসবে, একই সঙ্গে আমরা আসন্ন ডেঙ্গু ঝুঁকি সামলাতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার।

সোমবার (৪ মে) রাজধানীর বনানীতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব জেলা হাসপাতালে আইসিইউ সেবা নিশ্চিত করা গেলে কেন্দ্রীয় হাসপাতালগুলোর ওপর চাপ অনেকাংশে কমে আসবে। বর্তমানে হামের প্রকোপ মোকাবিলায় বিশেষায়িত ওয়ার্ড স্থাপন করা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় এর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, একটি ভ্যাকসিনের কার্যকারিতা শুরু হতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে। তবে বর্তমান পদক্ষেপের ফলে দ্রুতই সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রেখে যায়নি। তবে বর্তমান সরকারের কূটনৈতিক তৎপরতায় বিদেশি বন্ধুরাষ্ট্র ও দাতা সংস্থাগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামী ৬ মে ভ্যাকসিনের একটি বড় চালান দেশে পৌঁছাবে বলে জানান তিনি।

এ সময় সেমিনারে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে গত ২৪ ঘন্টায় ১৭ শিশুর মৃত্যুর পর, গত ৫০ দিনে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামি পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জন

আসাদুজ্জামান কমিশনের প্রথম মামলা আসামি পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জন

লালমনিরহাটের শিশু নন্দিনী হত্যায় প্রধান আসামির ফাঁসি

লালমনিরহাটের শিশু নন্দিনী হত্যায় প্রধান আসামির ফাঁসি

ইলিয়াসকে মেঘনা আলমের চ্যালেঞ্জ

ভিডিও প্রকাশের দাবি ইলিয়াসকে মেঘনা আলমের চ্যালেঞ্জ

স্বামীর দ্বিতীয় বিয়ের খবর, তারপর যা করলেন গৃহবধূ

স্বামীর দ্বিতীয় বিয়ের খবর, তারপর যা করলেন গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App