×

জাতীয়

পরিবেশ মন্ত্রী

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক করতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:৪৬ পিএম

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক করতে হবে

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আধুনিক ও অধিক লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি রাবার খাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। 

সোমবার (৪ মে) মতিঝিলে বনশিল্প ভবনে  বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন–এর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বনশিল্প খাতের উন্নয়ন, টেকসই বন ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার নানা দিক নিয়ে আলোচনা হয়।

আবদুল আউয়াল মিন্টু বলেন, বিদ্যমান জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে রাবার উৎপাদন বাড়াতে হবে এবং প্রতিষ্ঠানকে লাভজনক করতে কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মন্ত্রী আন্তর্জাতিক মান বজায় রেখে কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত বিনিময় করেন।

বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান ড. ফাহমিদা খানম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত  সচিব ড. নুরুন নাহার এবং ড. মো. সাইদুর রহমান বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App