×

জাতীয়

নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের বড় চ্যালেঞ্জ: খাদ্য প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:২৮ পিএম

নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের বড় চ্যালেঞ্জ: খাদ্য প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, খাদ্য নিরাপত্তা এবং খাদ্য ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য মজুত ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। পাশাপাশি খাদ্য সংরক্ষণ ও আধুনিক গুদাম ব্যবস্থাপনাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “সব নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

একদিনে এ সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ধাপে ধাপে সবার সহযোগিতায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া বাংলাদেশে অস্ট্রেলিয়া থেকে গম রপ্তানির আগ্রহের কথাও তুলে ধরেন হাইকমিশনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি

বিএনপি হাইজ্যাক হয়ে গেছে

হাসনাত আবদুল্লাহ বিএনপি হাইজ্যাক হয়ে গেছে

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

ভারত কিছু ভোলে না, ভারত কাউকে ক্ষমা করে না

ভারত কিছু ভোলে না, ভারত কাউকে ক্ষমা করে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App