×

জাতীয়

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:৩৫ পিএম

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে

ছবি : সংগৃহীত

মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, বেআইনিভাবে নেওয়া সব সুবিধার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, অতীতে কিছু অমুক্তিযোদ্ধা ভুলভাবে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, যা অনৈতিক ও বেআইনি। এসব ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং তারা যে সুবিধা নিয়েছেন তা নিয়েও জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, যারা স্বেচ্ছায় তালিকা থেকে সরে আসবেন, তাদের ক্ষেত্রে শাস্তির মাত্রা কিছুটা শিথিল হতে পারে। তবে তদন্তের মাধ্যমে শনাক্ত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রকৃত দরিদ্র মুক্তিযোদ্ধাদের ভাতা বা সুবিধা বন্ধ করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র সংশোধনের কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী জুনের মধ্যে কাউন্সিল সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে এবং তার আগে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করতে হবে।

সভায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App