×

জাতীয়

রাষ্ট্রপতির সম্মানে বিমানবন্দরে উপস্থিতির সংখ্যা নিয়ে নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:৩০ পিএম

রাষ্ট্রপতির সম্মানে বিমানবন্দরে উপস্থিতির সংখ্যা নিয়ে নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতির বিদেশ যাওয়া ও দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত ব্যক্তিদের তালিকা সংক্ষিপ্ত করা হয়েছে। 

গত ৪ মে সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো মন্ত্রিপরিষদ বিভাগের একটি চিঠিতে রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন এই নির্দেশনার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে সাতজন উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত থাকবেন। তারা হলেন—মন্ত্রিসভার একজন সদস্য, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১৬ মে রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচার সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছিল। সে সময় বিমানবন্দরে ১৩ জন কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক ছিল। নতুন নির্দেশনায় সেই সংখ্যা কমিয়ে সাতজনে আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App