×

জাতীয়

‘দাতাদের শর্তে নয়, নিজেদের স্বার্থেই ব্যাংক রেজল্যুশন আইন হচ্ছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:৫১ পিএম

‘দাতাদের শর্তে নয়, নিজেদের স্বার্থেই ব্যাংক রেজল্যুশন আইন হচ্ছে’

ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতকে সঠিক পথে পরিচালনার জন্য ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন। তবে এটি কোনো দাতা সংস্থার শর্তে নয়, বরং সরকারের নিজস্ব উদ্যোগেই করা হচ্ছে।

রোববার (১০ মে) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট।

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যাংক রেজল্যুশন কার্যকর করতে যা যা প্রয়োজন, বর্তমান সরকার তা করবে।

ব্যাংক খাতকে আরও শক্তিশালী ও শৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে সরকার ব্যাংক রেজল্যুশন আইন করার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন ঋণ সহায়তা নিয়েও বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

পাশাপাশি আগামী বাজেটে বিশ্বব্যাংকের সম্ভাব্য সহায়তার বিষয়ও বৈঠকে উঠে এসেছে।

তবে বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

৪৫ মিনিটেই ৩ গোল, বড় জয় দেখছে যুক্তরাষ্ট্র

৪৫ মিনিটেই ৩ গোল, বড় জয় দেখছে যুক্তরাষ্ট্র

আদ্‌-দ্বীনের রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

আদ্‌-দ্বীনের রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

প্রথম ম্যাচ খেলা হচ্ছে না ঘানার তারকা ফুটবলারের

প্রথম ম্যাচ খেলা হচ্ছে না ঘানার তারকা ফুটবলারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App