×

জাতীয়

হামে শিশুমৃত্যর বিচার চেয়ে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৩৪ পিএম

হামে শিশুমৃত্যর বিচার চেয়ে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: সংগৃহীত

সারাদেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনার বিচার দাবিতে মানবন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। 

রোববার (১০ মে) সন্ধ্যায় ঢাবির রাজু ভাস্কর্য  প্রাক্ষণে তারা এ মানবন্ধন করে। 

এসময় শিক্ষার্থীদের মুখে এবং চোখে কালো কাপড় পরে নানা ধরণের স্লোগান সম্পর্কিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেগুলোতে লিখা ছিল, ‘ ৩৫০+ আর কত?’ ‘হামের মৃত্যু রাষ্ট্রের ব্যর্থতা’ এ ধরণের বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

মানববন্ধবনে বক্তরা হামে  ৩শর অধিক মৃত্যুর অভিযোগ তুলে বলেন, আমরা দেখিছি বিগত সময় যে সরকার ছিল , সে সরকার সাড়ে তিন লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। কিন্তু তারাঁ হামের টিকা কিনেনি। এসময় শিক্ষার্থী এইসব ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদেরদাবিগুলো বাস্তবায়ণের আশা বক্ত্য করেন।  তারা আরো বলেন, আমরা আর শিশু মৃত্যু দেখতে চাইনা।

মানববন্ধবনে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিশতি আল জাবেদ। তিনি বলেন, ‘আমরা দেখেছি ইতোমধ্যে ৩শর অধিক শিশু মারা গেছেন। আপনাদের মনে রাখতে হবে, এটি শুধু  ৩শ শিশুর মৃত্যু না, এটি ৩শ পরিবারে আর্থনাদ। এতগলো শিশু মৃত্যুর দায়ভার কার? তাদেরকে সুষ্ঠ তদন্তের মাধ্যমে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App