×

জাতীয়

নারীর ভবিষ্যৎ নির্মাণে রাষ্ট্র সহায়ক শক্তি হবে: ডা. জুবাইদা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০২:৩৪ পিএম

নারীর ভবিষ্যৎ নির্মাণে রাষ্ট্র সহায়ক শক্তি হবে: ডা. জুবাইদা

ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত

দেশের প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গঠনে রাষ্ট্র সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ গড়তে চায়, সেই পথে রাষ্ট্রব্যবস্থা প্রতিবন্ধক না হয়ে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

সোমবার (১১ মে) রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি, তাহলে সেই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে, ইনশাআল্লাহ। নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরো পড়ুন : ‘পুলিশ বাহিনী সরকারের আয়না’

স্বনির্ভরতার প্রসঙ্গে তিনি বলেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি। এজন্য প্রয়োজন প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম ও বিপণন সহায়তা। এতে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং পারিবারিক সচ্ছলতা, সন্তানের শিক্ষার সুযোগ ও দারিদ্র্য বিমোচনের পথ আরো সহজ হবে।

অনুষ্ঠানের শুরুতে তিনি বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের সঙ্গে পুনাকের কার্যক্রম নিয়ে তৈরি একটি তথ্যচিত্র উপভোগ করেন। পরে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতিসচিব কানিজ মওলা এবং পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবির সদস্য নিহত

ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবির সদস্য নিহত

বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও ৪

বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App